রাজশাহী টু বগুড়া

রাত ১২ টা পনেরো মিনিট থেকে ভোর ৫ টা ৩০ মিনিট দারুল উলুম মাদরাসা, মালোপাড়া, রাজশাহী। রাজশাহীর প্রবীণতম কওমি মাদরাসা। ১১ মার্চ ২০১৭। আজ ৫৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল। সময় এখন রাত ১২ টা বেজে ১৫ মিনিট। বয়ান পেশ করছেন, জামেয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুর, ঢাকার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আজ তার টানেই বগুড়া থেকে […]

সাক্ষাতকার

তামীম রায়হান গণমাধ্যম গবেষক: মানবাধিকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কাতার। কাতার প্রতিনিধি: দৈনিক প্রথম আলো (সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ) সম্পাদক: মাসিক নবধ্বনি। চেয়ারম্যান: নবপ্রকাশ, ঢাকা। : পড়াশোনার জন্য বিদেশে গেলেন কেন? আর কাতার বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার কারণ কী ছিল? ২০০৭ সালে আমি যখন লালবাগে জামেয়া কোরআনিয়া আরাবিয়ায় ভর্তি হই, তখন দেখি- আমার সহপাঠীদের মধ্যে কেউ কেউ বিভিন্ন […]

তিনটি কথা

এক বেশ কিছুদিন হলো সৃষ্টিতত্ত্ব নিয়ে এক-আধটু ভাবছি। আমরা কোথা থেকে এলাম, কীভাবে এলাম, কেন এলাম, আমাদের যাত্রা কোথায় হবে, মানুষের সৃষ্টির মূল কারণ কী, পৃথিবীতে তাদের কাজ কী, রুহ কী, জিনজাতির নিবাস, ফেরেশতাদের নানা কর্মকাণ্ড নতুন আর কোনো প্রজাতি সৃষ্টির ব্যাপারে নিরীক্ষা…। এমন আরও নানা সৃষ্টিতাত্ত্বিক বিষয় আশয় নিয়ে ভাবতে ভালো লাগে। মূলত পৃথিবীটা […]

ফুলবালিকা

এই যে মেয়ে, দু’চোখ বেয়ে অশ্রু কেন ঝরে? এই অবেলায় সন্ধ্যাবেলায় যাও না কেন ঘরে! মা যে রোগে কষ্টে ভোগে তিনটি বছর ধরে, ফুল বেচে তাই পয়সা কামাই মা’র চিকিৎসার তরে। কেউ চেনে না ফুল কিনে না সবগুলো ফুল হাতে, বিক্রি করে অষুধ নিয়ে ফিরবো না হয় রাতে। হাতটা বাড়াও টাকাটা নাও তোমার করুণ হাল, […]

আমিন মুনশির দু’টি ছড়া

স্বাধীনতা ইচ্ছে হলেই লিখতে পারি ইচ্ছে হলেই পড়তে পারি ইচ্ছে হলেই করতে পারি যখন যা চাই বেশ, ইচ্ছে হলেই ঘুরতে পারি ইচ্ছে হলেই উড়তে পারি ইচ্ছে হলেই বুঝতে পারি স্বাধীন একটি দেশ।   পথের ছেলেগুলি একটি ছেলে পথের ধারে জীবন কাটায়, একটি ছেলে উপোস থেকে জীবন বাঁচায় । একটি ছেলে পেপার বেচে জীবন চালায়, একটি […]

অনুভব

চোখ বুজে চেয়ে দেখি হৃদয়ের চর, আবেগের অপরাধে ব্যথা করে ভর। নীল কুয়াশার ডোরে পথ ভরে গেছে, তাজাপ্রাণ ভালোবাসা নেই আর বেঁচে। মাটি আছে ঘাস নেই পাদুকার নিচে, ভারিমুখ সুখগুলি পড়ে আছে পিছে। এই সেই বেদনায় আরো পথ হাঁটি, ঘোরতম সন্ধ্যায় হৃদ্যতা ঘাটি। সারল্য বিবর্ণ ভবে হৃদ্যতা নেই, কুয়াশার ভেজালে মন হারিয়েছে খেই।

রহিমুদ্দির ছেলে

একাত্তরে যুদ্ধে গেলো রহিমুদ্দির ছেলে ছেলের কথা ভাবলে রহিম,  বুকে মাতম খেলে! শেখ মুজিবুর ডাক দিয়েছে আর কী থাকে ঘরে? দেখবে ছেলে পাক হানাদার কেমনে এবার লড়ে! রাজাকারের চামচামিটা আর সহে না মনে পাকবাহিনী ধ্বংস করে আনবে বিজয় রণে!   বীর বাহাদুর শহিদ হয়ে দেশটা করে স্বাধীন কেমনে সহি এখন দেশে রাজাকারের তা-ধিন? এমন করে […]

তাবলিগে এক অপরাহ্ন

আসরের জামাতে তিন রাকাত মাসবুক হলাম। ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিলে আমি সোজা দাঁড়ালাম বাকি নামাজ আদায়ের জন্য। মসজিদে তাবলিগ জামাত এসেছে। পত্র-পল্লবে সুশোভিত পল্লির ছোট্ট এক বাজারের মধ্যখানে আমাদের মসজিদ। সুযোগ-সুবিধা ভালো তাই এখানে ঘন ঘনই তাবলিগ জামাত আসে। নামাজে দাঁড়িয়ে শুনলাম জামাতের এক ঘোষকের ঘোষণা- বাকি নামাজের পর মসজিদে ঈমান ও আমলের জরুরি […]

মা, তোমাকে

তোমাকে নিয়ে আজ লিখতে বসেছি। তোমাকে নিয়ে আমি লিখতে পারি না মা, আমার কলম স্তব্ধ হয়ে যায়। আজ লিখবোই, পাক্কা নিয়ত করে বসেছি। কী লিখবো? মায়ের ভালোবাসাকে কি ভাষা দেয়া যায়? যায় না। মা মা-ই। আমি যখন অসুস্থ হই, তোমাকে খুব অস্থির লাগে। এতো অস্থির তুমি হও না কখনো। সারাক্ষণ আমার পাশে বসে থাকো। আমার […]

আমার প্রিয় প্রতিযোগিতা

আজ খুব আনন্দ লাগছে। আমার ছাত্রজীবনে এতো আনন্দ আর লাগেনি কখনো। আমাদের মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে মনোমুগ্ধকর একটা প্রতিযোগিতা অনুষ্ঠান ছিলো আজ। এর আগে কখনো কোনো প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করিনি। আজ করলাম। প্রতিযোগিতার ফলাফল কী দাঁড়াবে, এ নিয়ে ভেতরে ভেতরে একটা কৌতূহল কাজ করছে ঠিক, কিন্তু টেনশন লাগছে না। ফলাফল যা-ই আসুক, প্রতিযোগিতায় যে অংশগ্রহণ […]

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১