ফুলবালিকা

সংখ্যা:

এই যে মেয়ে, দু’চোখ বেয়ে

অশ্রু কেন ঝরে?

এই অবেলায় সন্ধ্যাবেলায়

যাও না কেন ঘরে!

মা যে রোগে কষ্টে ভোগে

তিনটি বছর ধরে,

ফুল বেচে তাই পয়সা কামাই

মা’র চিকিৎসার তরে।

কেউ চেনে না ফুল কিনে না

সবগুলো ফুল হাতে,

বিক্রি করে অষুধ নিয়ে

ফিরবো না হয় রাতে।

হাতটা বাড়াও টাকাটা নাও

তোমার করুণ হাল,

ফুলগুলোও সঙ্গে রাখো

বিক্রি করো কাল।

দুঃখ ঘুচে, অশ্রু মুছে

মুখে হাসি ফোটে,

দৌড়ে গিয়ে অষুধ নিয়ে

মায়ের কাছে ছোটে।

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১