রহিমুদ্দির ছেলে

সংখ্যা:

একাত্তরে যুদ্ধে গেলো রহিমুদ্দির ছেলে

ছেলের কথা ভাবলে রহিম,  বুকে মাতম খেলে!

শেখ মুজিবুর ডাক দিয়েছে আর কী থাকে ঘরে?

দেখবে ছেলে পাক হানাদার কেমনে এবার লড়ে!

রাজাকারের চামচামিটা আর সহে না মনে

পাকবাহিনী ধ্বংস করে আনবে বিজয় রণে!

 

বীর বাহাদুর শহিদ হয়ে দেশটা করে স্বাধীন

কেমনে সহি এখন দেশে রাজাকারের তা-ধিন?

এমন করে বীর ছেলেরা মরছে পুরো দেশে

দুখ কী বলি- আল বদরও মন্ত্রী হলো শেষে!

রহিমুদ্দির চোখটি ভরে, অশ্রু ঝরে তাইরে

এমনতরো ঘৃণ্য কাজে আর যেও না ভাইরে।

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১