স্বাধীনতা
ইচ্ছে হলেই লিখতে পারি
ইচ্ছে হলেই পড়তে পারি
ইচ্ছে হলেই করতে পারি
যখন যা চাই বেশ,
ইচ্ছে হলেই ঘুরতে পারি
ইচ্ছে হলেই উড়তে পারি
ইচ্ছে হলেই বুঝতে পারি
স্বাধীন একটি দেশ।
পথের ছেলেগুলি
একটি ছেলে পথের ধারে
জীবন কাটায়,
একটি ছেলে উপোস থেকে
জীবন বাঁচায় ।
একটি ছেলে পেপার বেচে
জীবন চালায়,
একটি ছেলে বন্দি থাকে
জীবনখাঁচায় ।
একটি ছেলে স্বপ্ন দেখে
জীবন রাঙায়,
একটি ছেলে দুঃখ-শোকে
জীবন হারায়
