বিস্মৃত করোটি

আজকাল কি যে হয়েছে স্মৃতির পাতায় কিচ্ছুটি থাকছে না। সব মিইয়ে যাচ্ছে অজানায়। স্মৃতি হাতড়াই, সব না-ছুঁই না-ছুঁই। এ যেন আছোঁয়া জল। আজকাল নতুনকেই ভাবতে ভালোবাসি। নতুনের ভিড়ে হারিয়ে যাই। নতুনত্ব মানুষকে প্রেরণা দেয়, উদ্বুদ্ধ করে নতুন কিছু করবার, নতুন কিছু ভাববার। কখনো  পুরনো স্মৃতি মনে করে করে কাতর হই। একাকিত্বে খুব মনে পড়ে অতীতকথা। […]

বন্ধুত্ব : ইসলাম কী বলে

সুখে-দুঃখে যে আমাদের পাশে দাঁড়ায়, যাপিত জীবনে সকল বিষয়ে কল্যাণকর পরামর্শ দেয়, সময়ের করুণ সব মুহূর্তে কাছে থাকে, মানবিক কায়দায় আমরা তাকে বন্ধু বলি। মানবজীবনে বন্ধু ও বন্ধুত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলেই ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সব মানুষেরই বন্ধু থাকে। আর এ থাকাটা প্রতিটি সুস্থজীবনের কামনাও বটে। রাসুল সল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম মৃত্যুর পাঁচদিন পূর্বে ইসলামের প্রথম খলিফা হজরত […]

অস্বাভাবিক

ভেঙে পড়া আয়নার ঝনঝনে শব্দের মতো বিচিত্র কোলাহলে ডুবে যাওয়া সোনালি বিকেলের পর এই যে রক্তবর্ণ ছড়িয়ে নীরব সন্ধ্যা নেমে আসছে আকাশের গা বেয়ে, এই যে খানিক বাদে আমিও অস্তিত্ব বিলিয়ে সান্ধ্যআঁধারে মিশে যাবো চুপচাপ; মৃদু হাওয়ার পরশ, নদীর জলসঙ্গীত আর রাতের আলোঝলঝম শহরের সৌন্দর্যকে করবো অগ্রাহ্য– এইসব যতোই স্বাভাবিক মনে হোক, বাস্তবে এই সকলের […]

হজরত আবদুল হক আজমি রহ. : নিভে যাওয়া এক আলোর পিদিম

জীবনের সূচনালগ্ন থেকেই যারা আমরণ সাধনা করেন, তাদের লক্ষ থাকে অনেক বড় হওয়া। ধ্যানে জ্ঞানে পরমে থাকে ডানা মেলে আকাশে ওড়ার অদম্য বাসনা। তাদের অনেকে বড়ও হন একদিন। যশ-খ্যাতি তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেয়। সবাই তাদের চেনে। শ্রদ্ধার সাথে বরণ করে। তারা নন্দিত হন সর্বমহলে। কিন্তু এর বাইরে আরও অসংখ্য মনীষী এমন আছেন, যারা […]

একটি সাদা কাগজ ও কিছু কাশগড়-আখ্যান

পরীক্ষা বিষয়টাই একটা সিরিয়াস ব্যাপার। এর প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু কী এক কারণে যেন পরীক্ষার ব্যাপারটাকে আমি কোনো কালেই সিরিয়াস হিসেবে নিতে পারিনি। তাই একে চাপ মনে করার যথেষ্ট কোনো কারণও আমার কাছে ছিলো না। সব কিছুই পারতাম বলে এমন মনোভাব ছিলো তা না; আবার তাই বলে যে একেবারেই গবেট ছিলাম, জানা-শোনা একেবারেই […]

কাশগড়, কোথায় কাশগড়

কাশগড় কোথায় কাশগড়? কাশগড় নামটা নিলেই বন্ধুদের, এমনকি খুব কাছের অনেক চিন্তক বন্ধুরও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। কখনো খেদে, কখনো মজা করে বলি- তোদের বাড়িতে পাকঘর আছে না? রান্নাশালা? রান্নাশালার পেছনের জানালা দিয়ে পাঁচশো পাওয়ারের চশমা পরে তাকাবি, কাশগড় দেখা যাবে। জানার অভাবে যতোটা না, তার চে ঢের বেশি বেখেয়ালির কারণে আমরা কাশগড় চিনি […]

রাজশাহী টু বগুড়া

রাত ১২ টা পনেরো মিনিট থেকে ভোর ৫ টা ৩০ মিনিট দারুল উলুম মাদরাসা, মালোপাড়া, রাজশাহী। রাজশাহীর প্রবীণতম কওমি মাদরাসা। ১১ মার্চ ২০১৭। আজ ৫৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল। সময় এখন রাত ১২ টা বেজে ১৫ মিনিট। বয়ান পেশ করছেন, জামেয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুর, ঢাকার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আজ তার টানেই বগুড়া থেকে […]

সাক্ষাতকার

তামীম রায়হান গণমাধ্যম গবেষক: মানবাধিকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কাতার। কাতার প্রতিনিধি: দৈনিক প্রথম আলো (সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ) সম্পাদক: মাসিক নবধ্বনি। চেয়ারম্যান: নবপ্রকাশ, ঢাকা। : পড়াশোনার জন্য বিদেশে গেলেন কেন? আর কাতার বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার কারণ কী ছিল? ২০০৭ সালে আমি যখন লালবাগে জামেয়া কোরআনিয়া আরাবিয়ায় ভর্তি হই, তখন দেখি- আমার সহপাঠীদের মধ্যে কেউ কেউ বিভিন্ন […]

তিনটি কথা

এক বেশ কিছুদিন হলো সৃষ্টিতত্ত্ব নিয়ে এক-আধটু ভাবছি। আমরা কোথা থেকে এলাম, কীভাবে এলাম, কেন এলাম, আমাদের যাত্রা কোথায় হবে, মানুষের সৃষ্টির মূল কারণ কী, পৃথিবীতে তাদের কাজ কী, রুহ কী, জিনজাতির নিবাস, ফেরেশতাদের নানা কর্মকাণ্ড নতুন আর কোনো প্রজাতি সৃষ্টির ব্যাপারে নিরীক্ষা…। এমন আরও নানা সৃষ্টিতাত্ত্বিক বিষয় আশয় নিয়ে ভাবতে ভালো লাগে। মূলত পৃথিবীটা […]

ফুলবালিকা

এই যে মেয়ে, দু’চোখ বেয়ে অশ্রু কেন ঝরে? এই অবেলায় সন্ধ্যাবেলায় যাও না কেন ঘরে! মা যে রোগে কষ্টে ভোগে তিনটি বছর ধরে, ফুল বেচে তাই পয়সা কামাই মা’র চিকিৎসার তরে। কেউ চেনে না ফুল কিনে না সবগুলো ফুল হাতে, বিক্রি করে অষুধ নিয়ে ফিরবো না হয় রাতে। হাতটা বাড়াও টাকাটা নাও তোমার করুণ হাল, […]

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১