চোখ বুজে চেয়ে দেখি হৃদয়ের চর,
আবেগের অপরাধে ব্যথা করে ভর।
নীল কুয়াশার ডোরে পথ ভরে গেছে,
তাজাপ্রাণ ভালোবাসা নেই আর বেঁচে।
মাটি আছে ঘাস নেই পাদুকার নিচে,
ভারিমুখ সুখগুলি পড়ে আছে পিছে।
এই সেই বেদনায় আরো পথ হাঁটি,
ঘোরতম সন্ধ্যায় হৃদ্যতা ঘাটি।
সারল্য বিবর্ণ ভবে হৃদ্যতা নেই,
কুয়াশার ভেজালে মন হারিয়েছে খেই।
