আওয়াজ তোলো

সংখ্যা:

রক্ত তোমার হিম হয়েছে

হারিয়েছে লাল

লাঞ্চিত আজ, ব্যর্থ তুমি

সাক্ষী মহাকাল।

বীরের বংশে ছিলে তুমি

রক্ত ছিল তাজা

কালের রাতে সব হারিয়ে

হচ্ছ তেলে ভাজা।

জয়ের মালা পড়ছে খসে

গলায় এখন ছুরি

মরছে মুমিন, চলছে নিধন

নজির ভুরি ভুরি!

নতুন করে জেগে উঠো

অতীত দুঃখ ভুলো

আজ বাতিলের ভাঙতে গদি

কণ্ঠে আওয়াজ তোলো ৷

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১