বৌদ্ধ ত্রাসে ত্রস্ত মুমিন
নাফ পেরুতে এসে,
মাল্লা সুরত দস্যুদলের
জিম্মি হলো শেষে।
তিন হাজারের কম হবে না
নাফ পেরুতে হলে,
বাধ্য হয়ে দিচ্ছে টাকা
চক্ষু মলে মলে।
মাঝ দরিয়ায় অস্ত্রহাতে
হচ্ছে তারা খুনী,
সর্বহারার শেষটুকুও
তুলছে গুনি গুনি।
নৌকাপথের দস্যু-দয়ায়
আসছে যখন পাড়ে,
অন্য জাতের দস্যু আবার
বসছে তাদের ঘাড়ে।
ঐ অসহায় রোহিঙ্গাদের
সুন্দরী সব নারী,
মান হারিয়ে ওদের হাতে
ফেলছে নয়ন-বারি।
ক্যাম্প এরিয়ায় বিক্রেতাদের
রূপ ধরে ফের তারা,
প্রাপ্ত দানের সব ছিনিয়ে
করছে সর্বহারা।
দস্যু মাঝি, বদমায়েশ আর
বিক্রেতারা সবে,
রোহিঙ্গাদের ধর্মীয় জাত
মুসলমান-ই ভবে।
তারপরেও দস্যু হয়ে
বৌদ্ধ সেনার মতো,
রোহিঙ্গাদের কষ্ট দেখে
হাসছে অবিরত।

