দুঃখ

সংখ্যা:

দুখের কথা বলব কিছু শুনবে? তবে শোনো

রোহিঙ্গাদের সত্যিকারের নেই দরদী কোনো।

মার খেয়ে যায় রোহিঙ্গারা সবাই তা যায় দেখে

বিশ্ববিবেক ঘুমেই থাকে তৈল নাসিকায় মেখে।

হিউম্যানিটির জিগির যারা তুলতে ভালোবাসে

দাঁড়ায় না তো তারাও এসে রোহিঙ্গাদের পাশে।

মুসলমানের শাসকদের এ কেমন মুনাফেকি

উচিত কথা ওদের মাঝে কেউ বলে না দেখি!

নামছে না যে প্রতিকারে দেখেও জুলুমবাজি

থাকছে কেন মুসলমানও সেই শাসকেই রাজি?

সৌদি যেন বৌদি ঘরের মুখে কুলুপ আঁটা

কা’বার ইমাম সায়েবও এখন ওদের চরণচাটা।

তাই তো শুনি গাহেন তিনি আমেরিকার স্তুতি

রোহিঙ্গাদের নিয়ে আবার নেই তাঁর অনুভূতি।

হায় রে প্রিয় কা’বার ইমাম, হায় রে প্রিয় কা’বা

ক্যান হলো না মরণ আমার না শুনে এই নাবা!

মুসলমানের ব্যথায় ব্যথী দুঃখে হবে দুখী

তা না হয়ে উলটো তুমি ট্রাম্পের অভিমুখী!

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১