দুষ্টু বালক

সংখ্যা:

এক যে ছিলো দুষ্টু বালক নাম ছিলো তার দুখু
একাই একদিন চেটে খেতো সাহিত্যের সবটুকু।
পড়াশোনার মাঝে তেমন ছিলো না তার মন
ধর্ম-বর্ণ এক হয়ে যাক এটাই ছিলো পণ।
ভাবতো সারা বিশ্ব নিয়ে গাইতো সাম্যের গান
থাকবে না আর গরিব-দুখীর বিস্তর ব্যবধান।
জাতি-ধর্ম নির্বিশেষে রাখবে হাতে হাত
এই ছিলো তার স্বপ্ন-আশা সারাটা দিন রাত।
ভাব-জগতে হারিয়ে যেতো পেলেই একটু ক্ষণ
অপলক সে দেখতো চেয়ে নদীতীরের বন।
কল্পখাতায় আঁকতো সকল রঙ-বেরঙের ছবি
চুরুলিয়ার দুখু সে যে, সবার প্রিয় কবি।

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১