রাত্রিবেলা না ঘুমিয়ে গেইম খেলুড়ে খোকা
হলুদ কুসুম সূর্যটাকে দেখলো না সে বোকা।
পাখিগুলো কিচিরমিচির ডাকছে বসে গাছে
ঘুমকাতুরে খোকা কোথায় আয় না কেন কাছে।
মিষ্টি সুরে গানগুলো যে গাইছে বসে একা
আসলে খোকা জমতো আসর নেই যে তারই দেখা।
মোরগগুলো বের হতে চায় খোকন সোনার আগে
বদ্ধ ঘরে ভাল্লাগে না তাই তো ডাকে রাগে।
সকাল দেখা হয় না খোকার বদ্ধ ঘরে থাকে
ঘুমের ঘরে ফুলের সুবাস যায় না মোটেও নাকে।
সুরুজ দেখো ভোরবেলাতে পূব আকাশে ওঠে
জগতজুড়ে আলো দেওয়া এই কাজে সে ছুটে।
সকালবেলা না ঘুমিয়ে নিজের কাজে লাগো
পাখি ডাকার আগে খোকা তড়িঘড়ি জাগো।
