একটা ফড়িং

সংখ্যা:

একটা ফড়িং হাওয়ার ঢেউয়ে

পাখনা মেলে

তিড়িং বিড়িং শূন্যে উড়ে

নৃত্য খেলে।

পাপড়ি সাদা ফুলের গালে

দেয় এঁকে চুম

শর্ষে হলুদ দর্শনে মাত

খুশির কি ধুম

ফুল বালিশে দেয় এলিয়ে

আপন মাথা

তন্দ্রালু চোখ স্বপ্নে বিভোর

কল্পগাঁথা।

হরেক ফুলের রঙ বাহারি

গাত্রে মাখে

সুখগুলো সব পাখার নিচে

লুকিয়ে রাখে।

মাঠ পেরিয়ে ঘাট পেড়িয়ে

মেঘের ফাঁকে

রংধনুতে দিন-রঙিনের

স্বপ্ন আঁকে

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১