তোমার ভেতর আছে অনেক
মেধা-মনন সুপ্ত
জানতে লোকে পারছে না তা
রাখছো তুমি গুপ্ত।
তোমার আছে জ্ঞানের আলো
ভালো কাজের মন্ত্র
সমাজ যেটা খুঁজছে এখন
সঠিক পথের তন্ত্র।
তোমার প্রেমে দেশ-জনতার
মনের ভাষা যুক্ত
সমাজ যেটা পাচ্ছে না আজ
সুখ-পিপাসায় ভুক্ত।
নিজকে তুমি লুকিয়ে রেখে
আর হয়ো না লুপ্ত
তোমার ছোঁয়ায় জাগুক গ্রহ
শান্তিরা হোক মুক্ত।
