কথাগুলো স্পর্ধিত

আজ সকালে ফেসবুকে এক তরুণ মেসেজ দিলো- ‘আসসালামু আলায়কুম। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ চাচ্ছি। আমি এ বছর মিশকাত পড়ছি। অন্যদিকে সায়েন্স থেকে দাখিল পরীক্ষাও দিয়েছি। সিদ্ধান্ত হিমশিম খাচ্ছি যে, এখন কী করবো? অনেকে বলছে, আলিমে ভর্তি হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে। কেউ বলছে মাদরাসার পড়া বাদ দিয়ে কলেজে ভর্তি হতে। এখন আপনি আমাকে পরামর্শ […]

নবধ্বনি

ন :    নববি চেতনায় জাগা তরুণের দল স্বাক্ষর রাখো তোমাতে প্রতিভার, ব :   বনি আদমের কাব্য-কাননে তুমি সুরভিত মহারাজ কবিতার। ধ্ব :  ধ্বনিতে তোমার দ্রোহের কাব্য স্বাদ পায় যেনো জনমের, নি :  নিজ সাহসে দুর্বার চলো কাঁপন ধরাও বুকে তাগুতের।

নবধ্বনির জয়গান

ন :   নব উচ্ছ্বাসে নতুন কেতন উড়ে নতুন দিনের এসো ধরি জয়গান, ব :   বজ্রদীপ্ত কঠিন স্লোগানে এসো তিলে তিলে করি আঁধারের অবসান। ধ্ব : ধ্বনিতে-ধ্বনিতে হেরার পিদিম জ্বলুক তৃষিতেরা পাক ঈমানের মধু-জল, নি : নিরেট রাতের অসূচি আঁধার ভেঙে সূর্য উঠুক দীপ্ত সুনির্মল।

জাগো

তোমার ভেতর আছে অনেক মেধা-মনন সুপ্ত জানতে লোকে পারছে না তা রাখছো তুমি গুপ্ত। তোমার আছে জ্ঞানের আলো ভালো কাজের মন্ত্র সমাজ যেটা খুঁজছে এখন সঠিক পথের তন্ত্র। তোমার প্রেমে দেশ-জনতার মনের ভাষা যুক্ত সমাজ যেটা পাচ্ছে না আজ সুখ-পিপাসায় ভুক্ত। নিজকে তুমি লুকিয়ে রেখে আর হয়ো না লুপ্ত তোমার ছোঁয়ায় জাগুক গ্রহ শান্তিরা হোক […]

পথশিশুদের পথের কথা

তখন রাত ৩টা। শীতের সময়। ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। চারদিক অন্ধকার। কুয়াশা তো নয় যেনো আকাশ থেকে  বৃষ্টি পড়ছে! দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। নিজের হাতটা দেখতে হলেও খুব কাছ থেকে দেখতে হবে। তবে ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় কিছুটা হলেও দেখা যাচ্ছে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। নীরব-নিস্তব্ধ। যেনো জনমানবহীন শহর। আমাদের গাড়ি সিলেট কিন ব্রিজ […]

ইসলামি সাহিত্য, সাহিত্যের ইসলাম

  সাহিত্যের কি কোনো ধর্ম আছে? কারো কারো মতে সাহিত্য নিজেই একটি ধর্ম। এখানে ইসলামি, হিন্দুয়ানি ইত্যাদি কোনো বিশেষণ প্রযোজ্য নয়। আমার মতে বক্তব্যটা অগ্রহণযোগ্য। সাহিত্যেরও একটি ধর্ম আছে, থাকা উচিত। অন্তত ইসলামি সাহিত্য নামে ভিন্ন কিছু থাকা উচিত। সাধারণ সাহিত্য এবং ইসলামি সাহিত্যের মাঝে মোটাদাগের কিছু পার্থক্য আছে। বিষয়টা কারো কাছে ধর্মীয় বিভাজনের মতো […]

অদ্বিতীয়া

নীলার মনটা ভেঙে যায়। খুব কষ্ট পায় সে। সারাদিন ক্লাস করে শ্রান্তমুখে বাড়ি ফেরে। এসেই বড়াপ্পি শীলার বকা শুনতে হয়। ফেরার পথে কতোবার যে বড়াপ্পির শেখানো ওই বাক্যটা জপে। বারান্দায় পা রাখতেই মুখ ফসকে বেরিয়ে পড়ে স্যারের শেখানো বাক্য- গুড আফটারনুন আপ্পি! বাংলিশে কথা বলা একদম সহ্য করতে পারে না শীলা। খুব খারাপ লাগে। কেউ […]

ভালোবাসি কালোবিন্দু

  কলমের ডগা থেকে যে কালোবিন্দুদল বেরিয়ে এসে রেখা তৈরি করে, শিল্পের সৌন্দর্য ছড়িয়ে এঁকে চলে লেখকের কল্পচিত্র- তার ভালোবাসা আমার আত্মার আকুতি। আমি তাকে ভালোবাসি। কালো হরফের বিন্দু বিন্দু জল যখন কাগজের কপাল কপোল আর নাকের সরু ডগা বেয়ে নেমে আসে, তখন প্রেয়সীর প্রেমময় মুখের চেয়েও বেশি মনছোঁয়া অনুভূত হয় তার মুখ। কালো হরফকে […]

অনুবাদ ও সিরাতচর্চা : প্রসঙ্গ মাওলানা মুহিউদ্দীন খান

  বাংলাদেশে ইসলামি সাহিত্যের প্রবাদপুরুষ, অগ্রপথিক, ইসলামি রেনেসাঁর অগ্রদূত, নন্দিত অনুবাদক, শেকড়সন্ধানী লেখক ও সফল সম্পাদকÑ একসঙ্গে সবক’টি বিশেষণের স্বার্থক অধিকারী ব্যক্তিত্ব খুঁজতে গেলে মনের ক্যানভাসে প্রথমেই যার নামটি ভেসে ওঠে, তিনি মাওলানা মুহিউদ্দীন খান। বাংলাভাষায় ইসলামচর্চা ও অনুবাদশাখাকে বিকশিত করার ক্ষেত্রে যে ক্ষণজন্মা ব্যক্তিত্বের নাম না নিলে নয় তিনি মাওলানা মুহিউদ্দীন খান। নিজের জীবনকে […]

খান-হুমায়ূন হৃদ্যতা : যার প্রভাবে প্রভাবিত কলম জাদুকর

হাফপ্যান্ট পরা ছেলেটি খুবই চটপটে। সাহসও কম না। ছোঁ মেরে খানের পকেট থেকে বের করে আনলো কলম। আঁকতে শুরু করলো উদ্দেশ্যহীনভাবে। নষ্ট করে ফেললো গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। কিন্তু কথা বলছেন না তিনি। অস্থির হয়ে উঠলেন ছেলের বাবা। হাত বাড়ালেন। টেনে নিতে চাইলেন ছেলেকে। কিন্তু তিনি দেবেন না। কোলে বসে ছেলেটি কী করে দেখবেন। সে নির্ভীক। […]

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১