জুনায়েদের বিদায়, তারিক জামিলের কান্না

জুনায়েদ জামশেদ। বৈচিত্রের আলোকধাঁধানো রঙিন জগত থেকে হিজরত করে আল্লাহওয়ালা বাস্তব জীবনে ফিরে আসা এক চরিত্র। এখন এ চরিত্র শুধুই স্মৃতি; একটি সফল ও বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি। জুনায়েদের জীবন মানে গোমরাহির অতল গহ্বর থেকে হেদায়েতের রাজপথে উঠে আসার এক বিস্ময় জাগানিয়া আখ্যান। বিশ্বকাঁপানো একজন পপশিল্পী ছিলেন জুনায়েদ জামশেদ। বিশাল অঙ্কের বাজেট নিয়ে বিভিন্ন দেশে কনসার্টে […]

জুনায়েদ জামশেদের জবানি

(একটি ইউটিউব ভিডিও। জুনায়েদ জামশেদ নিজ মুখে শুনাচ্ছেন তার বদলে যাবার গল্প। নবধ্বনির জন্য ভিডিওর কথাগুলো বাঙলা ভাষায় সাজিয়েছেন মাসুম আহমাদ।) ‘আমার আব্বা ছিলেন খুবই সৎ। কোনো হারাম তাঁকে কখনো স্পর্শ করতে পারতো না। এ কারণে বাড়িতে কিছুটা সংযমের হালত বিরাজ করতো সবসময়। পরিবারের এই টানাটানির অবস্থা দেখে আমার মাথায় টাকা কামাই করার নেশা চাপলো। […]

সে এক সুরের শালিক

সুরের কাছে, সঙ্গীতের কাছে মানুষ আমৃত্যু আকুলভাবে নিবেদিত। এ নিবেদন ঐচ্ছিক নয়, সৃষ্টিগত। সুরের প্রতি মানুষের এই ব্যাকুলতা কখন থেকে শুরু হয়, কেউ সঠিক করে বলতে পারবে না। চিকিৎসাশাস্ত্রের ভাষ্যানুযায়ী, গর্ভস্থ শিশুও সুরের আহ্বানে সাড়া দেয়। যে শিশুটি জন্মের পর কান্নায় ভরে তোলে ফিনাইলের গন্ধমিশ্রিত হাসপাতালের করিডোর, কিংবা দমবন্ধ অন্ধকার ঘরের চারপাশ, বাতাসের ইথারে যখন […]

জুনায়েদ জামশেদের বৈচিত্রময় জীবন

২০০৬ অথবা ২০০৭ সালে আমাদের বাসার কম্পিউটারে প্রথমবারের মতো জুনায়েদ জামশেদের ইসলামি সঙ্গীত শোনার সুযোগ হয়। ‘ইলাহি তেরি চৌকাঠ পর’ শিরোনামে গাওয়া তার ইসলামি গানটি আমাদের এতোই মোহগ্রস্ত করেছিলো যে, এরপর দীর্ঘদিন ধরে তা শুনেছি এবং এর প্রতিটি শব্দ হৃদয়ে অনুভব করেছি। এরপর গত দশ বছর ধরে জুনায়েদ জামশেদের গাওয়া বিভিন্ন গান ও গজল শুনে […]

বিশ্ব রাজনীতিতে তুরস্কের প্রত্যাবর্তন : সমস্যা ও সম্ভাবনা

এরদোগান মুসলিমবিশ্বের নেতা হওয়ার স্বপ্ন দেখছেন। কথাটি এমনভাবে বলা হয় যেন মুসলিম বিশ্বের নেতা হওয়ার মতো অপরাধ আর নেই। তাঁকে সুলতান বলা হয়। যেন ‘সুলতান’ শব্দটি কোনো ভয়ংকর অপরাধীর নাম। এরদোগানের আরো কিছু অপরাধ আছে। তিনি একজন জনপ্রিয় নেতা। তুরস্কের ইতিহাসে পরপর চারবার নির্বাচিত দলের প্রতিষ্ঠাতা তিনি। সুতরাং তিনি ক্ষমতা ধরে রাখতে চান! তাঁর হাত […]

এরদোগান : ফেরিওয়ালা থেকে তুরস্কের রাষ্ট্রপ্রধান

নবধ্বনি ডেস্ক : বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে আলোচিত এবং সমাদৃত সফল রাষ্ট্রনায়ক তুরস্কের রজব তাইয়্যেব এরদোগান। তুর্কি জনগণের কাছে তাঁদের প্রেসিডেন্ট কতটা প্রিয়, ২০১৬ সালে সেখানকার সেনাবাহিনীর ব্যর্থ অভ্যুত্থান-চেষ্টায় পুরো বিশ্ব অবাক হয়ে দেখেছে। এরদোগানের এক আহ্বানেই শক্তিশালী সেনাবাহিনীর সেই অপচেষ্টাকে তুর্কি জনগণ জানবাজি রেখে রুখে দিয়েছিল। আজকের এরদোগানের এই যে জনপ্রিয়তা, এই যে সফলতা, […]

আম্মাজান

‘বেশ কিছুদিন আগের কথা। আম্মু যদিও প্রায়সময়ই অসুস্থ থাকেন। তবে সেদিন সন্ধ্যার পর আম্মুর অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছিল। ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। সামান্য শক্তিটুকুও অবশিষ্ট ছিলোনা শরীরে। জ্ঞান হারাচ্ছিলেন বারবার। আমরা কেউ তখন বাড়িতে ছিলাম না। দু’ভাই ছিলাম বাইরে আর আব্বু মাদরাসায়। এশারের পর আব্বু ঘরে গিয়ে দেখেন আম্মু জ্ঞানহীন বিছানায় পড়ে আছেন। দিশেহারা […]

করতালে সুখপাখি পুষি

বেশ কিছুদিন ধরে আমি গ্রামে বসবাস করছি। ঢাকার চাকরি-ব্যবসা থেকে আপাতত হাত গুটিয়ে একপ্রকার নির্ঝঞ্ঝাট নির্জনবাস। ঢাকায় দু-এক সপ্তাহ পরপর দু’দিনের জন্য আসি। প্রয়োজনীয় কাজ শেষ করে আবার চটজলদি গ্রামের পথে যাত্রা। নিজেকে আবার বিচ্ছিন্ন করে ফেলি নাগরিক কোলাহল থেকে। নিজেকে আবদ্ধ করি সহজবোধ্য এক গ্রামীণ জীবনে। সহজকথায় বলতে গেলে- এ এক গুহাজীবন। এবং অনস্বীকার্যভাবেই […]

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১