গল্প তুমি যাবে?

সংখ্যা:

ঠিক বইপোকা নই, তবে গল্প-উপন্যাসে প্রচণ্ড ঝোঁক আছে আমার। সময় পেলেই গল্প নিয়ে বসি। হারিয়ে যাই গল্পের গহীনে। স্বাদ চেখে চেখে আয়েশ করে পড়ি। লেখকের আবেগ-অনুভূতি হৃদয় ছুঁয়ে নতুন আরেক গল্প হয়ে ধরা দেয়। গল্পের আবরণে আমি গল্পকারের হৃদয় পড়ে ফেলি। কিন্তু কলম নিয়ে বসলেই রাজ্যের যতো অতৃপ্তি, আমাকে ঘিরে ধরে। গল্পের নাগাল পাওয়াই তখন ভার। অনুভূতিকে গল্পের মোড়কে উপস্থাপন করতে বড্ড বেগ পেতে হয়।

গল্প কেন আসে না আমার কাছে? আমাকে কি ভালোবাসে না? আমি তো বাসি তাকে বড্ড বেশি ভালোবাসি হাজারো স্বপ্ন বুনি গল্প নিয়ে। আবেগের সূতোয় শব্দের মালা গেঁথে পরাতে চাই তার গলে। অনুভূতির বর্ণিল রঙে রাঙাতে চাই তার শরীর।

গল্প তুমি আসো না কেন? তোমাকে নিয়ে ঘুরবো সবুজের গালিচায়, শুভ্র-শাদা কাশবনে, পাহাড়ের পাদদেশে আর জলপ্রপাতে। ঘুরবো অবিরাম বয়ে চলা নদীর কলকল স্রেত ধরে, পাল তোলা নৌকোয়। মেঘের রাজ্য উড়ে বেড়াবো তুমি আর আমি, ভিড় জমাবো তারার মেলায়, আকাশের নীলে, অই দূর নীলিমায়।

তুমি যাবে গল্প? যাবে মোর সাথে?

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১