বসন্ত ও একটি ভাইবা

সংখ্যা:

এক

: আল্লাহ এতো সুন্দর বাড়ি করেছিস

: হুম, শুধু ডিজাইনই করেছি দুই লাখ টাকা দিয়ে। এবার তোমার কষ্ট দূর হলো মা

: আমার আর জীবনের কী আছে বাবা

এখন তোরা সুখে থাকলেই আমার সুখ।

: হুম, লাঞ্চে বিফ বিরিয়ানি রান্না করবা কিন্তু আজ

 

দুই

: লিজা, এই লিজা, কই? তাড়াতাড়ি আসো।

: এইতো আসছি, কি হয়েছে বলো

: নতুন বাড়ি, আজ আমাকে নতুন কিছু দিতে হবে কিন্তু। যাও বসন্তের শাড়িটা পরে আসো একটু।

: ধুর আজ বসন্ত নাকি তাছাড়া রাতে শাড়ি কেন?

: হ্যাঁ, আজ এ রাতই আমার বসন্ত।

: যাহ্  খুব দুষ্ট হইছো, না?

 

তিন

বাসন্তী হাওয়ায় ভেসে বেড়ালো দুজন সারারাত।

ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে বসলো রাশেদ। টিকটিকি আর তেলাপোকার নিরাপদ বাসস্থান ছোট্ট ঘিঞ্চি রুমটায় অসহায়ের মতো নজর বুলালো একবার।

এলার্ম দিয়ে রাখা রাবার প্যাঁচানো আধভাঙা মোবাইলটার ব্যাটারি খুলে পড়ে আছে বিছানায়। হাত ঘড়িতে ১০টা পেরিয়ে ১১টা বাজতে চলেছে। যাহ শালা আজো মিস হলো ভাইবাটা

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১