শূন্যতার সাতকাহন

সংখ্যা:

কোথায় যাবো?

না জেনেই পথ চলতে শুরু করেছিলাম। যাবো কোথায়, আজও জানা হলো না! হয়তো জানা হবে না কোনোদিন। কতোই তো বলি, এবার ভালো থাকবো। ভালো হয়ে যাবো। নাহ, আমি পারি না। সময়ের ¯স্রোতে ভেসে যাই। অনেক দূর। জীবনের ঘুর্ণনে ভুলে যাই পথ। হায়রে জীবন!

তোমার এই অভাবিত কষ্টে আমারও খুব কষ্ট হয়, প্রিয়। বিশ্বাস করো! নৈঃশব্দ্যের ভাঁজে আটকে থাকে নূপুরের সুর শোনা স্তব্ধ দুপুর।

আমার প্ররোচিত মুগ্ধতা অসহায় গোধূলিতে এঁকে দেয় বেদনার আলপনা। আমার বুকের কোণের বিকেলগুলো একটুতেই অন্ধকারে হারিয়ে যায়…।

ক্ষণিকের চোখাচোখি। ফের নিমীলিত দৃষ্টিতে মায়ার নির্মম ছায়া। বিস্ময় কিংবা লজ্জায় ফিরিয়ে নেওয়া চোখ। দৃষ্টিতে নেমে আসে রাজ্যের বিষণ্নতা। সীমাহীন অবসাদ। ক্রমাগত হারাতে থাকো সুখনিদ্রায়…।

জেগে ওঠো জীবনের কল্লোলে। কোলাহলের তেপান্তর পেরিয়ে। হারিয়ে যাও অপরিচিতা!

উদাস দৃষ্টিতে পৃথিবীটা দেখে যাওয়া। এভাবেই বয়ে চলে সময়। ঘুরে জীবনের বাঁক। আমি শূন্যতা হাতে নির্বাক দাঁড়িয়ে থাকি। জীবনের কলুষিত পথে।

এই আকাশে কোনো চাঁদ নেই। শুধুই বিমূর্ত বিষণ্নতা। উদাস দৃষ্টিতে ভাসতে থাকে মেঠোপথ। সবুজের গরিমাহীন মানচিত্র। অবারিত মাঠ। দূরে কোথাও পথ হারায় দৃষ্টি। হেমন্তের সোনালি সকালে।স্মৃতিরা হাহাকার করতে করতে হারিয়ে যায় দূর অজানায়…।

 

ষাইটশালা, কুমিল্লা

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১