রঙিন মখমল দিন এবং নবপ্রকাশ নিয়ে আমার অনুভূতির অভিপ্রকাশ

সংখ্যা:

 

খুঁটিনাটি বিষয়ের এমন খুঁটে খুঁটে বর্ণনা দিতে সকলেই পারে না, কেউ কেউ পারে। এমন সরল ভাষায় আর ছান্দসিক তারানায় সবাই বলতে পাওে না, কেউ কেউ পারে। জীবনের শৈশবকে এমন ‘শৈশবীয় মায়ায়’ সবাই আঁকতে পাওে না, কেউ কেউ পারে। জীবনের কৈশোরকে এমন ভাব-বৈচিত্রের ভেলায় সবাই ভাসাতে পারে না, কেউ কেউ পারে।

শিশুমনের বিমূর্ত অনুভূতি, ইঙ্গিত-আকুতি আর রস-বিলাসকে শব্দের সুদৃশ্য মালায় এমন নিপুণ করে সবাই গাঁথতে পারে না, কেউ কেউ পারে। কৈশোর-আবেগের অবুঝ অভিমান, অনর্থ অভিযান এবং সুখ-স্বপ্ন ও চঞ্চলতার এমন হৃদয়ছোঁয়া বয়ান কলমের ডগায় সবাই আনতে পাওে না, কেউ কেউ পারে।

বর্ণে-বর্ণে শিক্ষা, শব্দে-শব্দে দীক্ষা সকলে দিতে পারে না, কেউ কেউ পারে। গল্পে-গল্পে বৈঠকি চালে সত্য, সুন্দর, স্বপ্ন, সাহস, নির্মাণ ও শুদ্ধির প্রেরণা হৃদয়পুরে সকলে জাগাতে পারে না, কেউ কেউ পারে। শিল্পিত সাহিত্যের শিশির-ভেজা নরম জমিনে ‘চেতনার সোনালি বীজ’ সকলে ছড়িয়ে দিতে পাওে না, কেউ কেউ পারে।

হ্যাঁ, আমি আমার সেই প্রিয় মানুষ, চেতনাদীপ্ত সৃষ্টিশীল লেখক মাওলানা শরীফ মুহাম্মদ-এর কথাই বলছি। বলছি তাঁর সাম্প্রতিক সময়ের অনুপম সৃষ্টিকর্ম শৈশবের আত্মজীবনীমূলক বই ‘রঙিন মখমল দিন’-এর কথা।

সত্যি বলতে, এ বইটির প্রতিটি রঙিন পাতা আর প্রতিটি মখমল কথা যে কেমন এবং কী তা কি আর কয়েক কথায় বলে দেওয়া যায়? তবুও বইটি নিয়ে আমি আমার অনভিজ্ঞ মনের কিছু অনুভব ও ভাবনার কথা বলছি। বলার চেষ্টা করছি।

বইটির খোঁজে লাইব্রেরিতে যাওয়ার পর যখন বইটি হাতে নিই, আর পাতা উল্টিয়ে মাত্র কয়েকটি শিরোনাম পড়ি, তাতেই অন্যরকম এক বিস্ময়বোধ আর ভালোলাগা থেকে মন তখন বলে উঠেছিল—কী না আশ্চর্য মুনশিয়ানা ‘রাব্বুল কলম’ এ লেখকের কলমে আমানত রেখেছেন!

হ্যাঁ, এ লেখক এমনই! আল্লাহ তাঁর হাতে রেখেছেন আশ্চর্য এক সৃষ্টিশক্তি। তাঁকে দান করেছেন অসামান্য এক শিল্পপ্রতিভা। আমি এ যাবৎ লেখকের অনেক বই পড়েছি। ‘বিষয়ের সঙ্গে ভাষার সাজুয্য এবং ভাবনার সঙ্গে বর্ণনার মাধুর্য’ আমি তাঁর লেখায় লক্ষ্য করেছি। বলা চলে এটি তাঁর ‘লিখন শিল্পের’ অন্যতম এক বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ, বক্ষমান বইটিও সে বৈশিষ্ট্যকে প্রমাণ করবে পাঠকের কাছে।

বইটি প্রকাশিত হয়েছে নবপ্রকাশ থেকে। যা নবধ্বনিরই প্রকাশনা প্রতিষ্ঠান। নবপ্রকাশের কাজগুলো সবসময় নান্দনিকতা ও আভিজাত্যের দিক থেকে কমবেশ অগ্রসর। বিশেষত ইতিহাস-ঐতিহ্যের উপর রচিত গল্প-উপন্যাসের বৈচিত্রধর্মী বইয়ের এক অনবদ্য ঠিকানা। তবে তাদের যে কাজটি আমার বেশ মনে ধরেছে এবং ‘দরকারি ও সময়োপযোগী’ বলে মনে হয়েছে, তা হলো তাদের বিদেশি ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিখ্যাত গ্রন্থের অনুবাদ-আয়োজন। এতে করে পাঠকের বিশ্বসাহিত্য ও বিশ্বসংস্কৃতির সঙ্গে পরিচয় গড়ে উঠছে। বস্তুত, সাহিত্যচর্চা করেন এমন প্রত্যেক পাঠকের জন্যই এটা নেহাৎ জরুরি বিষয়। এতে করে তিনি বুঝতে পারবেন, আধুনিক বিশ্বসাহিত্যের গতিধারা কোন দিকে বহমান। কোন পথ ধরে আগুয়ান। উপরন্তু তিনি সে-অনুসারে আপন সাহিত্যের মান নির্ণয় করে নিতে পারবেন এবং স্বীয় সাহিত্যভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে নিতে পারবেন।

বলছিলাম ‘রঙিন মখমল দিন’ বইটির কথা। যা লেখকের দিক থেকে অদ্বিতীয়, বিষয়বস্তুর দিক থেকে অপূর্ব, কভার প্রচ্ছদ, মুদ্রণ, বাইন্ডিংয়ের দিক থেকে নান্দনিক এবং নিখুঁত। মূল্যের দিক থেকে সুলভ। এককথায় একটি অনন্য বই। রুচি এবং পছন্দসই। যা কেনার মতো। যা পাঠ করার মতো…।

 

লেখক : শিক্ষার্থী, মারকাজুল ফিকরি ওয়াল বুহুসিল ইসলামিয়াহ, ঢাকা

ডিসেম্বর 2019

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১