প্রিয় শিক্ষক

সংখ্যা:

 

প্রিয় সব জিনিসের মত ছাত্রদেরও প্রিয় একজন মানুশ হল শিক্ষক । পৃথিবীর প্রতিটা ছাত্রেরই তার প্রিয় একজন শিক্ষক থাকে। যাকে সে আদর্শ হিসেবে নেয়। জীবনের সব বিষয় গুলো তাঁর সাথে পরামর্শ করে। প্রিয় শিক্ষক একটা ছাত্রের কাছে শুধু শিক্ষকই তার পথপ্রদর্শক।

আমার প্রিয় শিক্ষকও আমার পথপ্রদর্শক, আমার আদর্শ। আমার ছাত্র জীবনের সব শিক্ষকই আমার প্রিয়। প্রিয় জিনিস গুলো যেমন কাছে, সামনে থাকলে মানুশের ভাল লাগে। আমারো সব সময় প্রিয় শিক্ষকের কাছে, প্রিয় শিক্ষককে দেখতে ভাল লাগে।

আমি বর্তমান ঢাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফরিদাবাদ মাদরাসায় পড়ছি। বর্তমান প্রিয় শিক্ষক বলতে আমার কাছে আমার মাদরাসারই দু’জন শায়েখ। যাদেরকে দেখলে, যাদের সামনে গেলে, ক্লাসে বসলে, দেখা করতে গেলে আমার কাছে পৃথিবীর সব থেকে ভাল লাগা কাজ করে। বর্ণনা করতে গেলে বলব, আমার কাছে যে ভাল লাগার কোন শেষ নেই। যার শেষ খুঁজতে যেয়ে আমি নিজেই হয়তো হারিয়ে যাব।

দু’জন শায়েখকে দু’দিক দিয়ে ভাল লাগে। বলতে গেলে দুদিক দিয়ে প্রিয়।

হযরত মাওলানা ইউনুস সাহেব হুজুর দা.বা. যার দরসে বসলে তাঁর দিকে এক নজরে তাকিয়ে থাকি। যেন এক পলকও পড়ে না। তাঁর দরস দেয়ার সময় তার দিকে তাকিয়ে থাকতে আমার অনেক ভাল লাগে। তাঁর পাশাপাশি তাঁর সব কাজ কর্মও আমার কাছে প্রিয় হয়ে উঠেছে। তাঁর দরস দেয়ার ভাব-ভঙ্গি। তাঁর কথা-বার্তা, তার চলা ফেরা সবই আমার ভাল লাগে। তাঁর মুখের দিকে তাকালে মনে হয় তিনি হাসি মুখ ছাড়া কথায় বলতে পারে না। আমি সব সময় তাঁর মত হাসি-খুশি থেকে কথা বলার চেষ্টা করি। তাঁর সব কথা গুলো মেনে চলার চেষ্টা করি। আমার মাঝে মাঝে অবাক লাগে এতো বয়স হয়ে যাওয়া সত্তেও আমাদের দরস দেয়ার জন্য তিনি কত কষ্ট করেন। হয়তো বা আমারাও তাঁর কাছে প্রিয়। প্রিয় ছাত্র না হলে তো এত বয়স যাওয়া সত্তেও কষ্ট করে আমাদেরকে হাদিসে নববীর দরস দিতেন না।

ভাল লাগার প্রিয় আরেকজন শিক্ষক শায়খুল হাদিস মাওলানা জিকরুল্লাহ খান সাহেব। সে আমার প্রিয় হওয়ার বিশেষ কারণ হল তাঁর বই সংগ্রহের কারণে। তার কথা। কথা বলার ভাব-ভঙ্গি। সব থেকে ভাল লাগে যখন দরসে বসে আমাদের দরস দেয়। আর দরস দেয়ার সময় মাঝে মাঝে যখন কোনো কঠিন বিষয় আসে তখন বলে আমি শিক্ষিত মানুষ তোরা তো সব মূর্খের দল আমার থেকে শিখে নে। তাঁর সংগ্রহে এতো পরিমান বই আছে যা কল্পনার বাইরে । এই কয়েক বছরে দরস করাতে যেয়ে আমাদের সামনে যত বইয়ের নাম বলেছে, যত বইয়ের দলীল দিয়েছে তার মধ্যে এমন কোনো বই নেই যেটা তাঁর সংগ্রহে নেই।

আমার প্রিয় শিক্ষকের সব ভাল কাজ গুলিই আমার কাছে প্রিয়। এবং আমার কাছে ভাল লাগে। আমার মত এরকম সব ছাত্রের কাছেই তার প্রিয় শিক্ষকের পাশা-পাশি প্রিয় শিক্ষকের সব ভাল কাজ, ভাল অভ্যাস গুলি প্রিয়। একজন শিক্ষক একটা ছাত্রের রুহানি পিতা। বাবা-মা আমাদের পৃথিবীতে নিয়ে আসেন । বড় করেন। তারপর যখন আমরা বুঝতে শিখি। একটু-আধটু করে কথা বলতে শিখি। পড়তে শিখি । তখন তাঁরা আমাদেরকে একজন শিক্ষকের কাছে দিয়ে দেয়। একজন শিক্ষক আমাদেরকে বাবা-মায়ের আদর, ভালবাসা দুটোই দেয়। গুরু শিক্ষা দিয়ে মানুশের মত মানুশ করে গড়ে তোলে। বড় হওয়ার পর বাবা-মায়ের চেয়ে একজন শিক্ষকের প্রয়োজন বেশি একটা ছাত্রের জন্য।

প্রথমে শিক্ষকের কাছে আমরা প্রিয় হয়। সে আমাদেরকে শিক্ষা দেয়। তার পর যখন আমরা আস্তে আস্তে বুঝতে শিখি তখন আমাদের কাছে শিক্ষক প্রিয় হয়ে যায়। তার পর এক সময় সব শিক্ষকের মধ্যে থেকে একজন শিক্ষক আমাদের কাছে প্রিয় হয়ে উঠে। যাকে আমরা আদর্শ হিসেবে গ্রহন করি। জীবনের প্রতিটা ক্ষেত্রে যাকে আমরা অনুসরণ করি। এভাবে এক সময় আমরা প্রিয় শিক্ষকের পিছন পিছন সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। প্রিয় শিক্ষক(রুহানি পিতা) আমাদেরকে দেখে নিজেকে একজন সফল শিক্ষক হিসেবে দাবি করতে পারেন।

 

শিক্ষার্থী, জামিয়া ফরিদাবাদ, ঢাকা

 

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১