মুনাজাত

সংখ্যা:

অনেক চেষ্টা করেও পারিনি তোমার রহম আনতে

এত আবেদন! মঞ্জুর হোক জুলুমের ইতি টানতে।

তুমি কি দেখো না, রক্ত-নদীতে মানবতা আজ ভাসে

জালিম শাহিরা দীন ভুলে গিয়ে নাচে বুনো উল্লাসে!

নারী ও শিশুর কান্নার ধ্বনি, আঘাত আসিয়া বিঁধে

রহমের দ্বার খুলে দাও খোদা, শক্তি দাও গো হৃদে।

আরশ ভেদিয়া যায় না বোঝি নারী ও শিশুর কান্না

চাইনি তো খোদা তোমার দুয়ারে হিরা মতি আর পান্না।

কান্নায় আগে বুক ভাসাতাম, এখন আসে না পানি

তোমার রহম দিও গো খোদা, শেষ হবে না জানি।

পাপের বোঝায় নুয়ে পড়েছি, তাই দিয়েছো আড়ি!

হৃদয় পড়ে বুঝে নাও খোদা আমাদের আহাজারি।

তুমি গাফফার, তুমি কাহহার, মুছে দাও পেরেশানি

তুমি রহমান, দয়ার আধার, ভুল নেই মোটে জানি।

 

মাহদী হাসান : ১৮৩/পি, বিশ্ব কলোনি, চট্টগ্রাম

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১