বিশ্ব বিবেক জাগো

সংখ্যা:

যারা মানুষ হয়ে মানুষের দেহ
কেটে কুটে করে জার জার,
তারা মানুষ নামের নরাধম পশু
হিংস্র অসভ্য, বর্বর।

যারা দুগ্ধপোষ্য শিশুর দেহটি
টেনে ধরে করে খণ্ড,
তারা বৌদ্ধ নামের কলংক যে
মুখোশ পরা ভণ্ড।

যারা মা-বোনের নিল সম্ভ্রম কেড়ে
করল পুড়িয়ে হত্যা,
ওরা বিবেকবিহীন দস্যু হায়েনা
রক্ত পিপাসু কুত্তা।

লুটেরা শাসক লুটে নিল সব
সাক্ষী জনতা ফুল-ফল,
নীরব সাক্ষী আকাশ-বাতাস
ধূলিকতা সব নাফের জল।

লাশের মিছিল ক্রমাগত বাড়ে
জনকূন্য হয় যে গ্রাম,
বিশ্ববিবেক জাগ্রত হও
ফিরিয়ে দাও ওদের ধাম।

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১