মনটা খারাপ হয়ে গেল ওদের ছবি দেখে
ছোট্ট ভাইটি ঘুমিয়ে গেল বড় ভাইকে রেখে।
বড় ভাইটির বয়স হবে সাত অথবা আট
গরম করার কথা ছিল ওদের খেলার মাঠ।
ছোট্ট ভাইকে এই বয়সে আসছে নিয়ে সাথে
চারদিন হল রাস্তায় তাদের দিনে এবং রাতে।
বার্মা থেকে পালিয়ে ওরা আসছে কোনোমতে
পাহাড়-জঙ্গল পাড়ি দিয়ে, ছিল কষ্ট পথে।
বড় ভাইটি ভাবছে শুধু করবে এখন কি যে
কেমন করে ডাকবে ভাইকে দিশেহারা নিজে।
জানে না সে আর কতদূর যেতে হবে তাকে
মনের মাঝে বেঁচে থাকার স্বপ্ন সে যে আঁকে।
কেন এমন হলো তাদের জীবন দুর্বিষহ?
বিশ্বের কাছে এই প্রশ্নটি ঘুরছে অহরহ।
কে দেবে ভাই উত্তর তাদের জানা আছে কারো?
বন্ধ করো খুন খারাবি চাই না এসব আরো।
একটু শান্তি, একটু স্বস্থি পেতে মোরা চাই
ছোট্ট একটা চাওয়া মোদের অপরাধ নাকি ভাই?
মা-বাবা আর আত্নীয় স্বজন হারিয়ে গেছে সব
এই ধরাতে আপন বলতে আছেন কেবল রব।

