প্রতিবাদ করো

সংখ্যা:

কেন মুসলিমদের প্রতি এত অনীহা?
ওহে বাংলার সরকার!
বিদেশি প্রভূদের ভয় যদি হয়
নেই তোমার দরকার!

কেন নীরব আজ মানবতাবাদী
রোহিঙ্গাদের বেলায়?
মানবতা কি তোদের আটকে আছে
রক্তের হোলিখেলায়?

কেন আজ বোবা হয়ে আছে
ওআইসি’র সব কর্তা?
নাফ নদে মুসলিম ভাসমান
তখনও কি খাবে ভর্তা?

কাঁপে যদি পশম সত্যের ডাকে
ছেড়ে দাও দায়িত্ব!
নেতাহীন অবণীতে বাস করাতেও
আছে মোদের কৃতিত্ব।

কেন জাতিসংঘ বলে, দাও খুলে
বাংলার সীমান্ত?
এতেই কি সমাধান হবে
নেই কষ্টের অন্ত।

বিশ্ব মুসলিম শোনো সবাই
কানের পর্দা খোলে,
ভেদাভেদ ভুলে প্রতিবাদ করো
এক কাতারে মিলে।
আগলে ধরো বুকে
মিজাদ আহমদ

আকাশও আজ কাঁদছে অঝোর
রোহিঙ্গাদের হত্যা দেখে,
ভাই হয়ে ক্যান্ কপোল তোমার
ভিজছে না যে অশ্রু মেখে?
তোমার দেশে আসতে গিয়ে
আসছে না তো প্রাণটা নিয়ে
মধ্যপথে দস্যু দলে
নিচ্ছে কেড়ে প্রাণটা তাদের
তবুও কেন থাকছ নীরব
খাচ্ছ মজায় খাবার স্বাদের।

খোলা আকাশ তলে তারা
বিনিদ্র রাত যাপন করে,
দিবস কাটায় সবাই তারা
তোমার আশায় বুকটা ভরে।
সাধ্যমতো সহায়তার
হাত খুলো আজ দানশীলতার
যাও ছুটে যাও তাদের পাশে
আগলে ধরো তোমার বুকে,
দাওরে তোমার হাত বাড়িয়ে
হও ব্যথিত তাদের শোকে।

তাদের প্রতি মায়ার নজর
দিলে তোমায় দেবেন প্রভু
পরকালে সওয়াব অঝোর।

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১